ছবিতে সত্যজিৎ স্মরণ

বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে এক বিস্ময়কর নাম সত্যজিৎ রায়। ‘অশনি সংকেত’ সিনেমায় ববিতাকে দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন তিনি
ছবি: সংগৃহীত
১৯৯২ সালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে আজকের দিনে তিনি পরলোকে পাড়ি জমান
‘পথের পাঁচালী’-র শুটিংয়ে মিচেল ক্যামেরার ভিউফাইন্ডারে চোখ রেখে সত্যজিৎ রায়। ১৯৫৫ সালে ‘পথের পাঁচালী’ সিনেমা নির্মাণের মধ্য দিয়ে চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের যাত্রা শুরু। ছবিটি ১১টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে, যার অন্যতম কান চলচ্চিত্র উৎসবে পাওয়া ‘বেস্ট হিউম্যান ডকুমেন্ট অ্যাওয়ার্ড’
কাঞ্চনজঙ্ঘা (১৯৬২) ছবির শুটিংয়ে সত্যজিৎ রায়
‘অপরাজিত’, ‘অপুর সংসার’ আর ‘পথের পাঁচালী’—এই তিনটি ছবি অপু ট্রিলজি হিসেবে পরিচিত
সত্যজিৎ রায় ও প্রদীপ মুখোপাধ্যায় ‘জন অরণ্য’ (১৯৭৬) ছবির শুটিং সেটে
মৃত্যুর কিছুদিন আগে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (অস্কার) তাঁকে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করে
সত্যজিৎ বানিয়েছেন অপরাজিত, অপুর সংসার, পরশপাথর, জলসাঘর, তিন কন্যা, দেবী, কাঞ্চনজঙ্ঘা, ঘরে-বাইরে, চারুলতা, চিড়িয়াখানা, অরণ্যের দিনরাত্রি, নায়ক, গুপী গাইন বাঘা বাইন, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ, হীরক রাজার দেশে, গণশত্রু, শাখা-প্রশাখা, আগন্তুকসহ ৩৭টি কাহিনিচিত্র