সোহিনী সরকার। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
সোহিনী সরকার। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

ঘরে নতুন অতিথি, পুত্র নাকি কন্যাসন্তানের মা হলেন সোহিনী

দুই থেকে তিন হলেন টলিউডের তারকা দম্পতি সোহিনী সরকার ও শোভল গঙ্গোপাধ্যায়। আজ রোববার সকালে প্রথমবার মা হন পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী। কলকাতার এক বেসরকারি হাসপাতালে স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ভূমিষ্ঠ হয়েছে সোহিনী–শোভনের সন্তান। মা ও সদ্যোজাত দুজনই ভালো আছে। পুত্রসন্তান জন্ম দিয়েছেন সোহিনী।

সোহিনী সরকার। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে সংসারে নতুন অতিথি আসার খবর ভাগ করে তারকা দম্পতি জানিয়েছেন, ‘আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো। সোহিনী ও শোভন।’

শোভন গঙ্গোপাধ্যায়। ইনস্টাগ্রাম থেকে

গত জুলাইয়ে বিয়ের দ্বিতীয় বার্ষিকীতে দুই থেকে তিন হওয়ার সুখবর দিয়েছেন অভিনেত্রী। সোহিনীর বেবিবাম্প আগলে শোভন, এ রকমই এক আদুরে পোস্টে সুখবর ভাগ করতেই ভালোবাসা ও শুভেচ্ছায় তারকা দম্পতিকে ভরিয়ে দিয়েছিলেন অনুরাগী থেকে শুভাকাঙ্ক্ষীরা।

২০২৪ সালের জুলাইয়ে বিয়ে করেন শোভন ও সোহিনী।

সংবাদ প্রতিদিন অবলম্বনে