ভোট দিলেন প্রসেনজিৎ, পাওলি, মিমিরা

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, পরমব্রত চট্টোপাধ্যায়, দেব থেকে শুভশ্রী গাঙ্গুলি, মিমি চক্রবর্তী—ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার দ্বিতীয় ও শেষ দফার নির্বাচনে আজ ভোট দিলেন কলকাতার তারকারা। সংবাদ প্রতিদিন অবলম্বনে তাঁদের নিয়ে থাকল আরও তথ্য।

মিশুককে নিয়ে বালিগঞ্জের বুথে ভোট দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মিশুকের প্রথম ভোট, তাঁর চোখেমুখেও ধরা পড়ল সেই উত্তেজনা। আঙুলে ভোটের কালি দেখিয়ে ক্যামেরায় ধরা দিলেন বাবা-ছেলে
স্ত্রী মোহনা মদনানিকে নিয়ে ভোট দেন জিৎ। অফ হোয়াইট শার্ট ও কালো ব্যাগি ট্রাউজারে টলিউড সুপারস্টারকে দেখে ছবি তুলতে দেখা গেছে তাঁকে
ভোট দেওয়ার পর ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়
মিলিয়ে পোশাক পরে ভোট দিতে গিয়েছিলেন নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত
মা–বাবাকে নিয়ে ভোট দেন দেব
বুধবার সকাল ভোট দেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়
বুধবার সাতসকালে ভোট দিলেন পাওলি দাম। পরনে রাজনীতির ময়দানের চিরন্তন সাদা রঙের পোশাক
মাকে সঙ্গে নিয়ে ভোট দিলেন মিমি চক্রবর্তী