স্বর্গের মতো ভ্রমণের ‘শেষ ছবি’ দিলেন নায়িকা

পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ঘুরতে ভালোবাসেন। তাঁর ইনস্টাগ্রামে ঢুঁ মারলেই চোখে পড়ে ভ্রমণের ছবি। আজ সন্ধ্যায় একগুচ্ছ নতুন ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে কিছু তথ্য—

সমুদ্র ঘুরতে গিয়েছিলেন ঋতাভরী। জুনে থাইল্যান্ড সফরের সেই ছবি নিয়মিতই পোস্ট করেছেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
আজ সন্ধ্যায়ও নতুন একগুচ্ছ ছবি দিয়েছেন তিনি। এসব ছবিতে তাঁকে দেখা গেছে ফুরফুরে মেজাজে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘মনে হয়, এই দারুণ স্বর্গের মতো ভ্রমণের শেষ ছবি পোস্ট এটাই। এর পর এরই মধ্যে দুটি প্রজেক্টের শুটিং করে ফেলেছি, অথচ আমার মাথার ভেতর এখনো আমি সেই জুনের নিরিবিলি সমুদ্রসৈকতেই পড়ে আছি—যেখানে বয়স আরেক বছর বাড়ার প্রস্তুতি নিচ্ছিলাম। জীবনও কী অদ্ভুত সুন্দর, তাই না?’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
তাঁর নতুন ছবিগুলো বেশ পছন্দ করেছেন ভক্ত–অনুসারীরা। তিন ঘণ্টায় প্রতিক্রিয়া এসেছে ১০ হাজারের বেশি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
অভিনেত্রী মিমি চক্রবর্তীসহ অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন ঋতাভরীর ছবিতে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
সম্প্রতি আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে নিজের জীবনদর্শন নিয়ে কথা বলেছেন ঋতাভরী। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
জানিয়েছেন, পরিবারকে ভালোবাসার পাশাপাশি তিনি এখন নিজেকে ভালোবেসে বাঁচেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
সাক্ষাৎকারে তিনি বলেছেন, নিজের প্রয়োজন সম্পূর্ণ হয়ে গেলে হয়তো যেকোনো দিন অভিনয়ও ছেড়ে দিতে পারেন! কাজের জন্য তিনি আর বাঁচেন না। নিজের জন্য বাঁচতে শিখে গিয়েছেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে