
আরটিভিতে ঈদের দ্বিতীয় দিন বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ আড্ডা ‘ভালোবাসার স্বপ্নে ঘেরা’। উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লা ও চিত্রনায়ক আলমগীরকে নিয়ে নির্মিত হয়েছে এ অনুষ্ঠান। চিত্রনায়ক ফেরদৌসের উপস্থাপনায় এ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সোহেল রানা।