সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। নাটক, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। আজ চাঁদ রাত থেকেই ঈদ উদ্যাপন শুরু হয়ে যায় চ্যানেলগুলোতে। কী থাকছে চাঁদ রাতে, তা নিয়ে থাকল ছোট্ট আয়োজন।
বিটিভি
রাত ৮টা ৪০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘গানে গানে ঈদ আনন্দ’। রাত ১০টা ২০ মিনিটে আনন্দমেলা (সংকলিত)।
চ্যানেল আই
সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ছোটকাকু সিরিজ সৈয়দপুরের সৈয়দ সাহেব। রাত ৭টা ৫০ মিনিটে নাটক পরের জায়গা পরের জমি।
এনটিভি
রাত ৯টায় সংগীতানুষ্ঠান ‘গান হোক উৎসবে’। অতিথি লিজা, প্রিয়াঙ্কা বিশ্বাস ও অপু আমান।
বাংলাভিশন
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বিশেষ নাটক। রাত ৮টা ১৫, ১১টা ১০ ও ১টা ৩০ মিনিটে ফোক সম্রাজ্ঞী মমতাজের সরাসরি সংগীতানুষ্ঠান ‘ফোটে ফুল ফোটে’।
দীপ্ত টিভি
রাত ১১টায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘দীপ্ত উল্লাস’। ওয়াহিদুল ইসলামের পরিচালনায় পুরো ম্যাগাজিন অনুষ্ঠানে থাকছে ম্যাজিক শো, ফায়ার স্পিনিং, ডুয়েট গান, বিট বক্স, ব্যান্ড মিউজিক, নাচ ও কৃষকদের নিয়ে গেম শো। দীপ্ত উল্লাসে ডুয়েট গান নিয়ে থাকছেন ইমরান ও কনা। সংগীত নিয়ে থাকছে জলের গান। ম্যাজিক শো নিয়ে থাকছেন স্বপন শেখ এবং স্ট্যান্ড আপ কমেডি নিয়ে থাকছেন রাকিব। স্টর্মি স্কাই ড্যান্সের দল থাকছে নাচ নিয়ে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মুনমুন, আবু হেনা রনি ও মানসুরা মুবাশ্বিরা।
আরটিভি
রাত ৮টায় চাঁদরাতের বিশেষ নাটক: চাঁদের হাট ২। পরিচালনা: ইয়ামিন ইলান। অভিনয়ে কাজী নওসাবা আহমেদ, এফএস নাঈম, মাসুম বাশার, মিলি বাশার প্রমুখ। ১১টা ১৫ মিনিট থেকে রাত ১টা ২০ মিনিট পর্যন্ত: আরটিভি স্পেশাল মিউজিক্যাল শো: লাইভ-চাঁদরাত। গান শোনাবেন মিলা।