চ্যানেল আইয়ে ঈদের দ্বিতীয় দিন বেলা ২টা ৩০ মিনিটে টেলিছবি জল কলঙ্ক দেখানো হবে। এটি লিখেছেন ফিদিয়া কামাল এবং এর পরিচালক মাহফুজ আহমেদ। এতে অভিনয় করেছেন রিচি সোলায়মান, মাহফুজ আহমেদ, তৌসিফ, সাবিলা নূর প্রমুখ। রিয়াজ ও তন্বী দুজনই চোর। দুই বছর হলো ডিটেকটিভ ব্রাঞ্চে কাজ করছেন অফিসার মিঠু। মিঠু তাড়া করতে থাকেন তাঁদের।