
‘রবীন্দ্র আলো’ নামের বিশেষ একটি অনুষ্ঠানে অংশ নেবেন রেজওয়ানা চৌধুরী বন্যা। চ্যানেল আইয়ে এটি দেখানো হবে রাত ৯টা ৩৫ মিনিটে
‘এই কথাটি মনে রেখো’তে গাইবেন কণ্ঠশিল্পী মিতা হক ও তাঁর মেয়ে জয়িতা। বাংলাভিশনে অনুষ্ঠানটি প্রচারিত হবে রাত ১১টা ২৫ মিনিটে
বিদ্যা সিনহা মিম অভিনয় করেছেন দর্পহরণ নাটকে। প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে রাত ১২টা ২ মিনিটে
মৌ ও সামিহা অভিনীত নাটক মাল্যদান প্রচারিত হবে এটিএন বাংলায় রাত আটটা ৪৫ মিনিটে
দর্পহরণ নামে আরও একটি নাটক প্রচারিত হবে এনটিভিতে বেলা দুইটা ৩০ মিনিটে। এই নাটকের দৃশ্যে মোশাররফ করিম ও সুমাইয়া শিমু
বৈশাখী টেলিভিশনের ‘সময় কাটুক গানে গানে’ সংগীতানুষ্ঠানে রাত ১১টায় গাইবেন রবীন্দ্রসংগীতশিল্পী অদিতি মহসিন ও চঞ্চল খান
রবিবার নাটকে রওনক হাসান ও তিশা। দেখানো হবে আরটিভিতে সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে
দেশ টিভিতে রাত নয়টা ৪৫ মিনিটে ‘চেনাশোনার বাইরে’ অনুষ্ঠানে গাইবে কলকাতার গানের দল ‘দোহার’