এনটিভিতে ঈদের দিন রাত ১১টায় প্রচারিত হবে ৬ পর্বের ধারাবাহিক নাটক বাপের বেটার প্রথম পর্ব। এরপর থেকে পরের পাঁচ দিন একই সময়ে এ নাটকের পরের পর্বগুলো দেখা যাবে। মারুফ রেহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, রিচি সোলায়মান, আ খ ম হাসান, মিথিলা, পারসা ইভানা, জামিল, জামাল রাজা, টুনটুন প্রমুখ। কে বাপ আর কে বেটা—তা মোশাররফ আর তার ছেলে হাসানকে দেখে বোঝার উপায় নেই। জমির দালাল মোশাররফ স্ত্রীয়ের বাড়িতেই থাকে। শরীর ঠিক রাখার জন্য নিয়মিত ব্যায়াম করে। তার স্ত্রী রিচি সোলায়মান স্বামীর কাজকর্মে খুবই বিরক্ত। ছেলে হাসান সারা দিন গান, কবিতা লেখা আর ফেসবুক নিয়ে ব্যস্ত। ফেসবুকের সুবাদে গ্রামের দুই বোন তার লেখার প্রেমে পড়ে যায়। ঘটনাক্রমে ছেলের ফেসবুক নিজে ব্যবহার করা শুরু করে মোশাররফ। কিন্তু রহস্য কী?