ভক্তের তুলিতে চঞ্চল চৌধুরী

মনের ক্যানভাসে প্রিয় তারকার নাম আগেই আঁকা হয়েছে। এবার নাহয় আঁকা হলো বাস্তবের ক্যানভাসে। অভিনেতা চঞ্চল চৌধুরীকে ভক্তরা এঁকেছেন মনের মাধুরী মিশিয়ে। বলে রাখা ভালো, এই অভিনেতাও কিন্তু পড়েছেন চারুকলায়। রং–তুলির সঙ্গে তাঁরও আছে সখ্য।

এই ছবি হৃদয় রাজবংশীর আঁকা। চঞ্চল চৌধুরীর এই ভক্ত প্রায়ই প্রিয় তারকার ছবি এঁকে ফেসবুকে প্রকাশ করেন।
ফেসবুক থেকে
চঞ্চল চৌধুরী ও তাঁর মায়ের এই স্কেচ করেছেন দীপায়ন মৈত্র।
মারুফ আর রহমানের আঁকা শিল্পকর্মটিতে ‘লাভ’ রিঅ্যাক্ট দিয়েছেন চঞ্চল চৌধুরী নিজেই।
চঞ্চল চৌধুরীকে গাছের পাতায় ফুটিয়ে তুলেছেন হৃদয় রাজবংশী।
বিজন সাহা রায় এই ছবি এঁকে ক্যাপশনে লিখেছেন, ‘আজ কারও মুখে হাসি ফুটল, তাঁর কারণ আপনি।’
ফেসবুকে ছবিটি দিয়ে আকাশ সরকার লিখেছেন, ‘প্রিয় একজন মানুষ মেসি বাহিনীর জার্সিতে।’
বিজয় দে শুভর আঁকা এই চিত্রকর্ম। ১২ হাজারের ওপর রিঅ্যাকশন এসেছে ছবিটিতে। ক্যাপশনে লিখেছেন, ‘সকল নারীই এক দেবীর রূপ’।
অরণ্য কশ্যপ এই ছবি এঁকে চঞ্চল চৌধুরীর জন্মদিনে ফেসবুকে প্রকাশ করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘অদ্ভুত সুন্দর হাসিটা অটুট থাকুক অনন্তকাল’।
‘মনপুরা’র পোস্টারটাই রিকশা পেইন্টে করে ফেললেন সৈকত চৌধুরী। ক্যাপশনে লিখেছেন, ‘আপনার জীবনের সেরা সিনেমাটা নিয়ে একটা দুঃসাহস দেখিয়ে ফেলেছি।’
চঞ্চল চৌধুরীকে জল রঙে এঁকেছেন এ কে এম নিশান।