
ভদ্র ছেলে হিসেবেই সবাই চেনে অ্যালেনকে। এমনকি তাঁর নাটকের চরিত্রগুলোও অধিকাংশ ‘লক্ষ্মী’ ছেলেরই হয়ে থাকে। কিন্তু হঠাৎ কী জানি কী হলো! বিগড়ে গেলেন অ্যালেন শুভ্র। হয়ে গেলেন ভিলেন ভয়ংকর! তাঁকে একেবারে বাংলা চলচ্চিত্রের গতানুগতিক ভিলেনের মতোই দেখা যাবে সে আমার মন কেড়েছে নামের এক ঘণ্টার নাটকে। এটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। নাটকে অ্যালেনের চরিত্রটির নাম শরীফ খান।
অ্যালেন শুভ্র বললেন, তাঁর পরিচালক পুরো বাংলা সিনেমার আদলেই তৈরি করেছেন এক ঘণ্টার এই নাটকটি। তিনি বলেন, ‘এই নাটকে নাচ, গান, মারামারি—সবই আছে। ভিলেন শরীফ খানের চরিত্রের পোশাক, সাজ, সংলাপ বলার ভঙ্গি—সবই তাই সিনেমার খলনায়কের মতো। এটি ছিল আমার জন্য নতুন অভিজ্ঞতা। অনেক মজা করে কাজটি করেছি।’
সে আমার মন কড়েছে নাটকে আরও অভিনয় করেছেন নাঈম ও তারিন রহমান।