তাসনুভা তিশা। অভিনেত্রীর ফেসবুক থেকে
তাসনুভা তিশা। অভিনেত্রীর ফেসবুক থেকে

দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, জানালেন কী হয়েছিল

শুটিং শেষ করে ঢাকায় ফিরছিলেন অভিনেত্রী তাসনুভা তিশা। রাতের সড়কে ভৈরব ব্রিজ পার হওয়ার পর টোল প্লাজার কাছে হঠাৎ একটি পিকআপ এসে তাঁর গাড়িতে ধাক্কা দেয়। সংঘর্ষের পর পিকআপটি থামেনি, দ্রুত চলে যায়। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান তিশাসহ গাড়িতে থাকা সবাই।

নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে দুর্ঘটনার কথা জানান তিশা। এরপরে অভিনেত্রীর সঙ্গে কথা হয় প্রথম আলোর, তখন তিনি জানালেন, মৃত্যুর হাত থেকে ভাগ্যের জোরে বেঁচে গেছেন।

তিশা জানান, শ্রীমঙ্গলে নাটকের শুটিং শেষ করে তাঁরা ঢাকার উদ্দেশে ফিরছিলেন। একই নাটকের শুটিংয়ে সহশিল্পী ছিলেন মোশাররফ করিম। শুটিং শেষে তিনি ফেরেননি।

ঘটনার বর্ণনায় তিশা জানালেন, ভৈরব ব্রিজ পার হওয়ার পর টোল প্লাজার কাছে তাঁদের গাড়িকে একটি পিকআপ ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর পিকআপটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।

তাসনুভা তিশা। অভিনেত্রীর ফেসবুক থেকে

তিশা আরও বলেন, ‘শ্রীমঙ্গল থেকে শুটিং শেষ করে আমরা ঢাকা ফিরছিলাম। ভৈরব ব্রিজ ক্রস করার পর টোল প্লাজার কাছে একটি পিকআপ আমাদের গাড়িকে মেরে দিয়ে চলে যায়। এরপর শুরু হয় পিকআপটির পিছু নেওয়া। একটি মোটরসাইকেল পিকআপটির পিছু নিলে পরে সেটিকে আটকানো হয়। এরপর ঘটনাস্থলে পুলিশও পৌঁছায়।’

দুর্ঘটনার ভয়াবহতা বোঝাতে গিয়ে তিশা বলেন, ‘খুবই বাজে ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে। অল্পের জন্য আমরা বেঁচে গেছি।’
দুর্ঘটনায় তাঁদের গাড়ির বেশ ক্ষতি হয়েছে। তবে তিশার দেওয়া তথ্যমতে, এ ঘটনায় কেউ হতাহত হননি।