ফেসবুকে ইসরাত পায়েল লিখেছেন, ‘এখনকার সময়ে বিয়ে করে সুখে থাকার চেয়ে শেষ পর্যন্ত একসাথে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন শেষ পর্যন্ত একসাথে টিকে থাকতে পারি।’২০১৫ সালে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল’-এ সাফল্য পেয়ে আলোচনায় আসেন ইসরাত পায়েলএরপর দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও বড় আয়োজনের মঞ্চে নিয়মিত উপস্থাপনা করেছেন পায়েল। উপস্থাপনার পাশাপাশি মডেলিংয়েও কাজ করেছেন তিনি