দীপ্ত টিভিতে রাত ৮টায় প্রচার হবে নাটক সংসার বিষের বড়ি
দীপ্ত টিভিতে রাত ৮টায় প্রচার হবে নাটক সংসার বিষের বড়ি

ঈদের প্রথম দিন: টিভিতে আজ যা যা দেখতে পারেন

সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। খণ্ডনাটক, চলচ্চিত্র, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের প্রথম দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।

মাছরাঙা
বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক কলেজ ডেজ। অভিনয়ে জোভান, সাদিয়া আয়মান। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক মেইন কাস্টিং। অভিনয়ে চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ।

রাত ৮টায় নাটক ব্ল্যাক লাভ। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক ভ্যাজাল জামাই। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জু্ঁই। রাত ১০টা ২০ মিনিটে নাটক গুড লাক। অভিনয়ে জোভান, নাজনীন নিহা। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম ম্যাজিক বস। অভিনয়ে নিলয়, হিমি।

এনটিভি
বেলা ১টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক কুলীন সমাচার। অভিনয়ে আহসান হাবিব নাসিম, নাসরিন অনু, মাসুম বাশার, মিলি বাশার। বেলা ২টা ২০ মিনিটে টেলিফিল্ম তোমায় উড়াবো রঙে। অভিনয়ে আরশ খান, মাফতোহা জান্নাত জিম। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক পা পিছলে আলুর দম। অভিনয়ে মীর রাব্বি, প্রিয়ন্তী উর্বী, মাখনুন সুলতানা মাহিমা, আবু হুরায়রা তানভীর।

রাত ৮টায় নাটক জামাল কবিরাজ। অভিনয়ে মুশফিক আর ফারহান, তানিয়া বৃষ্টি। রাত ৯টা ১০ মিনিটে নাটক সত্য মতিন। অভিনয়ে মোশাররফ করিম, আইশা খান। রাত ১১টা ৫ মিনিটে নাটক হোস্ট। অভিনয়ে নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি।

আরটিভি
বিকেল ৫টা ৩০ মিনিটে নৃত্যানুষ্ঠান ‘রিদম অব লাইফ’। সন্ধ্যা ৬টায় টক শো ‘ঈদ কার্নিভ্যাল’। সন্ধ্যা ৭টায় ধারাবাহিক নাটক মুশকিল আসান। অভিনয়ে শামীম হাসান সরকার, শখ। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নাটক সুন্দরী বধূ। অভিনয়ে নিলয়, হিমি।

রাত ৮টা ৩০ মিনিটে নাটক বিদেশি প্রোডাক্ট। অভিনয়ে আরশ খান, সুনেরাহ্‌ বিনতে কামাল। রাত ৯টা ৩০ মিনিটে নাটক চেয়ারম্যানের বিয়ে। অভিনয়ে মোশাররফ করিম, হিমি।

দীপ্ত
দুপুর ১২টা ১০ মিনিটে ‘আমাদের ছবি আমাদের গান’। সন্ধ্যা ৭টায় নাটক অভিমান। অভিনয়ে খায়রুল বাসার, তানজিন তিশা। রাত ৮টায় নাটক সংসার বিষের বড়ি। অভিনয়ে মোশাররফ করিম, তাসনুভা তিশা।

রাত ৯টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ভাইজান। রাত ১০টায় নাটক অরণি সত্যি এসেছিল। অভিনয়ে আরশ খান, সুনেরাহ্‌ বিনতে কামাল। রাত ১১টা ১০ মিনিটে নাটক শেষ ঘুম। অভিনয়ে তৌসিফ মাহবুব, তটিনী।

নাগরিক
রাত ৮টায় সাত পর্বের নাটক ব্ল্যাক মানি। অভিনয়ে পূজা চেরী, রুবেল, ইন্তেখাব দিনার। রাত ৮টা ৪৫ মিনিটে নাটক বাইশে এপ্রিল। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন। রাত ১০টায় সেলিব্রিটি শো ‘তারায় তারায়’। রাত ১১টায় লাইভ ‘বাংলা বাউল’। শিল্পী: দীপ্র বড়ুয়া ও দুর্জয় বড়ুয়া।

দুরন্ত
সকাল ৭টা ৩০ মিনিটে ‘রঙের খেলায় সুরের ভেলায়—ঈদ স্পেশাল’। সকাল ৯টা ও বেলা ১টা ৩০ মিনিটে ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’। সকাল ৯টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘মা-বাবাই সেরা’।

সকাল ১০টা ও সন্ধ্যা ৬টায় শিশুদের ব্যান্ড শো ‘দুরন্তপনা’। সকাল ১০টা ৩০ মিনিটে ‘দুষ্টু মিষ্টি’। বেলা ১টায় ধারাবাহিক নাটক হৈ হৈ হল্লা-সিজন ৩। বেলা ২টা ও সন্ধ্যা ৭টায় ‘দুরন্ত ফ্যামিলি’।