আমি বরং তোমাকে ভালোবাসি, তোমার ভালো চাই...

তারকারা তাঁদের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, ভালোবাসা, ভালো লাগাসহ নানা প্রসঙ্গ এখন ভক্তদের সঙ্গে সরাসরি ভাগাভাগি করেন। বেশির ভাগ ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুক বেছে নেন তাঁরা। তারকাদের পোস্ট করা নানামুখী কর্মকাণ্ড নিয়েই ‘মনের কথা’ পড়ুন ফেসবুকের পাতা থেকে।
‘ঘৃণা করার মতো শক্তি আমার নেই। আমি বরং তোমাকে ভালোবাসি, তোমার ভালো চাই, তোমার আরোগ্য কামনা করি।’ সুনেরাহ বিনতে কামাল
ছবি: ফেসবুক
চেনা যায় অভিনেত্রী শারমিন জোহা শশীকে। ছবিটি পোস্ট করে লিখেছেন, বলার কিছু নেই।
‘হৃদয়ের কথা’, ‘আকাশছোঁয়া ভালোবাসা’, ‘গলুই’খ্যাত সিনেমার পরিচালক এস এ হল অলিক যুক্তরাষ্ট্রে কাজে গিয়েছেন। সেই ফাঁকে ঘুরছেন। সঙ্গে রয়েছেন তারিন। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘বৃষ্টিতে নায়াগ্রা জলপ্রপাতে। ঠান্ডায় জমে একদম ক্ষীর। তারিন দোস্ত, তোর কল্যাণে বৃষ্টির মধ্যেও নায়াগ্রার সৌন্দর্য উপভোগ করলাম। ধন্যবাদ দোস্ত, এই আনন্দ সারা জীবন মনে থাকবে।’
পরিচালক অনিমেষ আইচ ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘একটি ভৌতিক গল্প শুটিং করার জন্য জঙ্গলে ঘেরা পরিবেশে পুরোনো একটি বাড়ি দরকার। শুটিং অনুমতিসহ বাড়িখানা খুঁজে পেতে সাহায্য করুন প্লিজ।’ পরে অবশ্য এক ভক্ত মন্তব্যে জানিয়েছেন, ছবিটির লোকেশন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর
চঞ্চল চৌধুরী ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘পুরোনো সেই দিনের কথা…’