শুটিংয়ে দুইবার ইয়াশের কোল থেকে পড়ে যায় নীহা

নাটকের একটি দৃশ্যে ইয়াশ রোহান ও নীহা
ছবি: পরিচালকের সৌজন্যে

জুটি হিসেবে ইয়াশ রোহান ও নাজনীন নীহাকে খুব বেশি নাটকে দেখা যায়নি। তাঁরা এর আগে অবুঝ পাখি, উয়িশ কার্ড, মনের মতো মন নাটকগুলোতে অভিনয় করেছিলেন। গত মঙ্গলবার মুক্তি পেয়েছে তাঁদের নতুন নাটক ‘নিয়তি।’

ইয়াশ রোহান ও নীহা

নাটকটির পরিচালক মুহাম্মদ মিফতাহ্ আনান গতকাল মঙ্গলবার জানালেন, শুরুতে এটা ছিল নীহা ও ইয়াশের দ্বিতীয় কাজ। কিন্তু বেশ কিছু কারণে প্রচারে কিছুটা দেরি হয়ে গেল।

ইয়াশ রোহান ও নীহা

একটি কলেজের দুই তরুণ-তরুণীর প্রেমের গল্প নিয়ে নাটকটি এগিয়েছে। জয়দেবপুরের একটি কলেজে নাটকের শুটিং হয়েছে। শুটিংয়ে ইয়াশ-তটিনীর চরিত্র ঘিরে ঘটা মজার একটা ঘটনাও শোনালেন মিফতাহ্, একটি দৃশ্য ছিল নায়িকাকে কোলে নিয়ে সারপ্রাইজ দিতে গিয়ে পড়ে যাবে নায়ক। এ দৃশ্যের শুটিং বাস্তবসম্মত হচ্ছিল না।

নাটকটির পোস্টার

‘আমরা একদমই রিয়েলিস্টিকভাবে দৃশ্যটা চাচ্ছিলাম, যেটা দেখে মনে হবে সত্যিই পড়ে গেছে নীহা। কয়েকবার টেক নিয়েও হচ্ছিল না। পরে বাস্তবিকভাবে দৃশ্যের শুটিং করতে গিয়ে দুইবার ইয়াশের কোল থেকে পড়ে যায় নীহা। কিছুটা ব্যথাও পেয়েছিল। দুজনের ডেডিকেশন আমাকে মুগ্ধ করেছিল,’ বলেন এই নির্মাতা।

সিএমভি নাটকে দেখা যাচ্ছে নিয়তি। নাটকে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, জয়নাল জ্যাক।