ইনস্টাগ্রামে ৩ কোটি ২২ লাখ অনুসারী, কে এই তুর্কি অভিনেত্রী

ইনস্টাগ্রামে বেশ সক্রিয় তুর্কি অভিনেত্রী ও মডেল হান্দে এর্চেল; ৩ কোটি ২২ লাখের বেশি অনুসারী রয়েছে তাঁর। ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবিতে তাঁকে নিয়ে থাকল আরও তথ্য।

ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলে মুহূর্তেই লাখ লাখ ‘রিঅ্যাক্ট’ পান হান্দে এর্চেল
তাঁর বেশির ভাগ পোস্টেই ১০ লাখের বেশি ‘রিঅ্যাক্ট’ দেখা গেছে
‘গুনেশিন কিজলারি’, ‘আর্সক লাফতান আনলামাজ’, ‘সেন কাল কাপিমি’ সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি
২০১২ সালে আজারবাইজানে অনুষ্ঠিত সুন্দরী প্রতিযোগিতা থেকে উঠে আসেন তিনি
সিরিজের পাশাপাশি ‘ইনটক্সিকেটেড বাই লাভ’সহ বেশ কয়েকটি সিনেমাতেও দেখা গেছে এই তারকাকে
তুর্কি সিরিয়ালে অভিনয়ের সুবাদে বাংলাদেশের দর্শকের কাছেও তাঁর পরিচিতি রয়েছে
অভিনেত্রী হিসেবে জনপ্রিয় হলেও শুরুতে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন হান্দে এর্চেল
তাঁর জন্ম ১৯৯৩ সালের ২৪ নভেম্বর, তুরস্কের বান্দিরমা শহরে