
সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। খণ্ডনাটক, চলচ্চিত্র, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের দ্বিতীয় দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।
মাছরাঙা
বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক নিঃস্ব তুমি আমি। অভিনয়ে আরশ খান, সামিরা খান মাহি। ৭টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক মেইন কাস্টিং। অভিনয়ে চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ। রাত ৮টায় নাটক লেলিন। অভিনয়ে মুশফিক আর ফারহান, সাফা কবির। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক ভ্যাজাল জামাই। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জু্ঁই। রাত ১০টা ২০ মিনিটে নাটক গোলাপী। অভিনয়ে তৌসিফ মাহবুব, তানজিন তিশা। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম হৃদয়ের ওপাশে তুমি। অভিনয়ে জোভান, নাজনীন নীহা।
এনটিভি
বেলা ১টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক কুলীন সমাচার। অভিনয়ে আহসান হাবিব নাসিম, নাসরিন অনু, মাসুম বাশার, মিলি বাশার। বেলা ২টা ২০ মিনিটে টেলিফিল্ম গল্পটা থেকে যায়। অভিনয়ে খায়রুল বাসার, সাদনিমা বিনতে নোমান। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক পা পিছলে আলুর দম। অভিনয়ে মীর রাব্বি, প্রিয়ন্তী উর্বী, মাখনুন সুলতানা মাহিমা, আবু হুরায়রা তানভীর। রাত ৮টায় নাটক গরিবের সুন্দরী বউ। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি। রাত ৯টা ১০ মিনিটে নাটক কত যে আপন। অভিনয়ে মুশফিক আর ফারহান, অর্চিতা স্পর্শিয়া। রাত ১১টা ৫ মিনিটে নাটক ছিটকিনি। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, তানজিকা আমিন, সাদিয়া আয়মান।
আরটিভি
বিকেল ৫টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘ফোক স্টেশন পর্ব ১’। সন্ধ্যা ৬টায় টক শো ‘ঈদ কার্নিভ্যাল’। সন্ধ্যা ৭টায় ধারাবাহিক নাটক মুশকিল আসান। অভিনয়ে শামীম হাসান সরকার, শখ। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নাটক উইশ লিস্ট। অভিনয়ে খায়রুল বাসার, আইশা খান। রাত ৮টা ৩০ মিনিটে নাটক জামাই বউ ট্রেনিং সেন্টার। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি। রাত ৯টা ৩০ মিনিটে নাটক দেখা হবে বন্ধু। অভিনয়ে তৌসিফ মাহবুব, আইশা খান।
দীপ্ত
দুপুর ১২টা ১০ মিনিটে ‘আমাদের ছবি আমাদের গান’। সন্ধ্যা ৭টায় নাটক একরাশ নীল। অভিনয়ে আরশ খান, প্রিয়ন্তী উর্বী। রাত ৮টায় নাটক বিবাহিত জীবনের দিনগুলি। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, সাদিয়া আয়মান। রাত ৯টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ভাইজান। রাত ১০টায় নাটক শুধু কবিতার জন্য। অভিনয়ে প্রান্তর দস্তিদার, মারিয়া শান্ত। রাত ১১টা ১০ মিনিটে নাটক প্রেম হতে সাবধান। অভিনয়ে নিলয় আলমগীর, হিমি।
নাগরিক
রাত ৮টায় সাত পর্বের নাটক ব্ল্যাক মানি। অভিনয়ে পূজা চেরী, রুবেল, ইন্তেখাব দিনার। রাত ৮টা ৪৫ মিনিটে নাটক নীলাঞ্জনা এক্সপ্রেস। অভিনয়ে ইয়ামীন, পারসা ইভানা। রাত ১০টায় সেলিব্রিটি শো ‘তারায় তারায়’। রাত ১১টায় লাইভ ‘বাংলা বাউল’। শিল্পী: আকাশ মাহমুদ ও লায়লা।
দুরন্ত
সকাল ৯টা ও বেলা ১টা ৩০ মিনিটে ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’। সকাল ৯টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘মা-বাবাই সেরা’। সকাল ১০টা ও সন্ধ্যা ৬টায় শিশুদের ব্যান্ড শো ‘দুরন্তপনা’। সকাল ১০টা ৩০ মিনিটে ‘দুষ্টু মিষ্টি’। বেলা ১টায় ধারাবাহিক নাটক হৈ হৈ হল্লা-সিজন ৩। বেলা ২টা ও সন্ধ্যা ৭টায় ‘দুরন্ত ফ্যামিলি’।