ঈদের ছুটি শেষের দিকে হলেও ছোট পর্দার উৎসব এখনো থামেনি। নতুন নাটক, টেলিফিল্ম আর জনপ্রিয় তারকাদের উপস্থিতিতে আজও দর্শকদের জন্য বিশেষ আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। কোথাও প্রবাসজীবনের গল্প, কোথাও পারিবারিক টানাপোড়েন, আবার কোথাও প্রেম ও হাস্যরসের মিশেলে তৈরি নাটক। মোশাররফ করিম, খায়রুল বাসার, তানজিন তিশা, ইয়াশ রোহান, সুনেরাহ্ বিনতে কামাল, তটিনীসহ জনপ্রিয় অনেক অভিনয়শিল্পীকে দেখা যাবে আজকের আয়োজনে। ঈদের পঞ্চম দিনে কোন চ্যানেলে কখন কী থাকছে, তা নিয়ে বিনোদনের বিশেষ আয়োজন—পর্ব ১।
এটিএন বাংলা
বেলা ১টা ২৫ মিনিটে ছোটদের নৃত্যানুষ্ঠান ‘কমলা সুন্দরী’। বিকেল ৫টা ৫০ মিনিটে বিশেষ নাটক ‘প্রবাসীর কোরবানির ঈদ’। অভিনয়ে জামিল হোসেন, মুনমুন। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘টিকটক স্টার-৫’। অভিনয়ে মনিরা মিঠু, অ্যালেন শুভ্র, সেমন্তী সৌমি, সামান্তা পারভেজ। রাত ৮টা ৫০ মিনিটে বিশেষ নাটক ‘ব্রোকেন ফ্যামিলি’। অভিনয়ে নিলয়, নীলাঞ্জনা নীলা। রাত ১১টায় বিশেষ টেলিফিল্ম ‘গজলের বউ হাসে’। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই।
বাংলাভিশন
বেলা ২টা ১০ মিনিটে টেলিফিল্ম ‘কেউ না জানুক’। অভিনয়ে ইয়াশ রোহান, সুনেরাহ্ বিনতে কামাল। বিকেল ৪টা ২০ মিনিটে টেলিফিল্ম ‘৭ নাম্বার ফ্লোর’। অভিনয়ে বুবলী, তমা মির্জা। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘স্বামীরা পলাতক’। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বিশেষ নাটক ‘পারিজাতের জন্য ভালোবাসা’। অভিনয়ে খায়রুল বাসার, তানজিন তিশা। রাত ৮টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ‘কাজের মেয়ে অরিন’। রাত ৯টা ২৫ মিনিটে বিশেষ নাটক ‘বিয়ের বয়স ৬ বছর’। অভিনয়ে মোশাররফ করিম, নীলাঞ্জনা নীলা। রাত ১০টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ‘ভিডিও লিংক’। রাত ১১টা ১৫ মিনিটে বিশেষ নাটক ‘প্রিয়তমা’। অভিনয়ে সাদ সালমি নাওভী, বহ্নি।
চ্যানেল আই
বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘বকুল ফুল’। অভিনয়ে ইয়াশ রোহান, সুনেরাহ্ বিনতে কামাল। বিকেল ৪টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘অপবাদ’। অভিনয়ে নিলয়, শশী। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ‘ছোটকাকু’ অবলম্বনে ধারাবাহিক নাটক ‘কিশোরগঞ্জের কিশোরদল’। সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে বিশেষ অনুষ্ঠান ‘অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটক ‘ট্রিপ টু সিডনি’। অভিনয়ে খায়রুল বাসার, তটিনী। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘দালাল’। অভিনয়ে মোশাররফ করিম, হিমি।