নিয়মিত ফেসবুকে ছবি পোস্ট করেন তারকারা। সেসব ছবিই বলে দেয় তারকাদের মনের কথা, তাঁদের কাজের কথা। ভক্তদের জন্য ফেসবুকে পোস্ট করা তারকাদের মনের কথা পড়ুন ফেসবুকের পাতা থেকে...
অভিনেত্রী তানিয়া আহমেদ ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আমি টিকে আছি কারণ, আগুন আমার ভেতরে পোড়াচ্ছে, সেটা আমার চারপাশের আগুনের চেয়ে বরং ভালো।’ ছবি: সংগৃহীতমহাদেব সাহার কবিতার কয়েকটি চরণ ফেসবুকে তুলে ধরেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম, ‘তোমাকে ভুলতে চেয়ে আরও বেশি/ভালোবেসে ফেলি/তোমাকে ছাড়াতে গিয়ে আরও/বেশি গভীরে জড়াই/যতই তোমাকে ছেড়ে যেতে চাই/দূরে/ততই তোমার হাতে বন্দী হয়ে পড়ি/তোমাকে এড়াতে গেলে এভাবেই/আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়ে যাই।’ ছবি: সংগৃহীত
দুবাইয়ে তোলা ছবিটি পোস্ট করে বিদ্যা সিনহা মিম লিখেছেন, ‘হাবিবি।’ ছবি: সংগৃহীতছবিটি পোস্ট করে ‘মায়া’ সিনেমার সংলাপ লিখেছেন অভিনেতা সাইমন সাদিক, ‘পাশ কেটে যাওয়া হিংস্র পশুও যেন বুঝতে পারে, তুমি ভালো কেউ।’ ছবি: সংগৃহীতচিরকুট ব্যান্ডের গায়িকা শারমিন সুমী পোস্ট করেছেন, ‘যত্রতত্র হৃদয়ের ব্যবহার বিপজ্জনক। এই স্বভাব যেকোনো মুহূর্তে সর্বনাশ ডেকে আনতে পারে।’ ছবি: সংগৃহীত সজলকে প্রথমবারের মতো খলচরিত্রে দেখা যাবে ‘দ্য সাইলেন্স’ ওয়েব সিরিজ। ছবিটি পোস্ট করে সজল লিখেছেন, ‘লোভের এই খেলায় কলকাঠি নাড়ছে শিবলী। কিন্তু কী তার উদ্দেশ্য?’ ছবি: সংগৃহীতসাবিলার কাছে একটু হাসির অর্থ অনেক। সে কথা লিখেই ছবিটি পোস্ট করেছেন তিনি। সাবিলা লিখেছেন, ‘হাসিটা সব সময় বক্ররেখার মতো, যেটা সবকিছুকে অন্য রকম করে দেয়।’ ছবি: সংগৃহীতনাটকের প্রচারণায় শামীম হাসান সরকার ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘সত্যবাদী হাসবেন্ড’। ছবি দিয়ে নাটকের প্রচারণা করেছেন। ‘সত্যবাদী হাসবেন্ড’ নাটকের নাম। ছবি: সংগৃহীত