মেয়ের সঙ্গে ছবি দিয়ে সালমা লিখলেন, ‘পাহাড়সমান বোঝা নেমে গেছে’

বিনোদনজগতের তারকারা শুধু অভিনয় বা কাজের মধ্যেই সীমাবদ্ধ নন। তাঁদের ব্যক্তিজীবন, দৈনন্দিন মুহূর্ত ও নানা অভিজ্ঞতাও ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বিভিন্ন ছবি, স্মৃতি ও ঘটনার মাধ্যমে তারকারা ভক্তদের কাছে হয়ে ওঠেন আরও কাছের, আরও বাস্তব। তারকাদের সেসব ঘটনাই দেখুন ফেসবুকের পাতা থেকে।
শেষ হচ্ছে ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। নাটকের গল্পে একাধিক প্রেম নিয়ে ভক্তদের মাঝে আলোচনা–সমালোচনায় ছিলেন ইরফান সাজ্জাদ। এবার সব চরিত্রের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘তোমাদের বাসায় কি বাপ ভাই নাই? তোমরা এসব কী বানাও? এই ছবি আবার কে স্বপ্নে দেখল?’
শেষ হচ্ছে ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। নাটকের গল্পে একাধিক প্রেম নিয়ে ভক্তদের মাঝে আলোচনা–সমালোচনায় ছিলেন ইরফান সাজ্জাদ। এবার সব চরিত্রের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘তোমাদের বাসায় কি বাপ ভাই নাই? তোমরা এসব কী বানাও? এই ছবি আবার কে স্বপ্নে দেখল?’
মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে গায়িকা সালমা আক্তার লিখেছেন, ‘আমার দুনিয়াতে আমার সন্তানদের নিয়ে ভালো আছি। আমি মা—এটাই আমার পরিচয় এখন। বাকি জীবনটা তোদের জন্য উৎসর্গ করলাম। আল্লাহ পাক তাঁর বান্দাকে বেশি দিন কষ্টে রাখেন না। আমার পাহাড়সমান বোঝা নেমে গেছে হৃদয় থেকে। আমার স্নেহা আমার কাছে চলে এসেছে।’ সালমার দুই মেয়ে। এটা তাঁর বড় মেয়ে।
সময়ের আলোচিত অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। কদিন আগেই প্রচার হয়েছে তাঁর অভিনীত ‘চুড়ি’ নাটক। নাটকের প্রচারণায় তটিনী লিখেছেন, ‘চুড়ি ভালোবাসার আরেক নাম।’
একাধিক রোমান্টিক ছবি ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি লিখেছেন, ‘তবুও ভালোবাসি শুধু তোমায় নিশি দিন সারা বেলা।’
অনেক সময়ই জানা যায়, শিল্পীরা প্রাপ্য সম্মান পান না। তেমন কোনো ঘটনা ভাগাভাগি করেই কি অভিনেত্রী সুষমা সরকার লিখেছেন, ‘শিষ্টাচার, ভদ্রতা, সৌজন্যতা, বিনয়, নম্রতা—এই সব কি আজকাল বিলুপ্তির পথে।’