নতুন কোন তিন অভিনেত্রীকে নিয়ে ভালো লাগার কথা জানালেন মেহজাবীন

মেহজাবীন চৌধুরী। ফেসবুক থেকে
মেহজাবীন চৌধুরী। ফেসবুক থেকে

সময়টা দারুণ যাচ্ছে মেহজাবীন চৌধুরীর। নতুন ওয়েব সিরিজ ‘আমি কী তুমি’ নিয়ে ভক্তদের প্রশংসা পাচ্ছেন। সঙ্গে সাম্প্রতিক সময়ে তাঁর চরিত্র নির্বাচনের তারিখ করছেন দর্শকেরা। ‘আমি কী তুমি’ সিরিজসহ সাম্প্রতিক নানা বিষয়ে অভিনেত্রী কথা বলেন প্রথম আলোর আয়োজন ‘মেরিল ক্যাফে লাইভ’-এ। গত বুধবার সন্ধ্যায় সম্প্রচারিত এই অনুষ্ঠানে মেহজাবীনের কাছে প্রশ্ন ছিল, এই সময়ের অভিনয়শিল্পীদের নিয়েও।

গত কয়েক বছর ধরে নাটকে কাজ কমিয়ে দিয়েছেন মেহজাবীন। তিনিসহ অন্য অনেক তারকাই ছোট পর্দায় নিয়মিত নন। এই সময়ে টিভিতে দেখা গেছে বেশ কয়েকজন নতুন মুখকে। এর মধ্যে কারা মেহজাবীনের দৃষ্টি কেড়েছেন?

এমন প্রশ্নের উত্তরে মেহজাবীন বলেন, ‘অনেকেই কাজ করছেন। আমার মনে হয়, সাদিয়া আয়মান, তটিনী (তানজিম সাইয়ারা ), নিহা (নাজনীন)—এই তিনজনকে নিয়ে গত ঈদে এবং ভালোবাসা দিবসে আলোচনা হয়েছে।

সাদিয়া আয়মান

আমার মনে হয় সবই চেষ্টা। তবে আমি মাঝেমধ্যে ভাবি, নতুন মেয়েরা আসছে, ছেলেরা আসছে না। নতুন পুরুষ অভিনয়শিল্পী কম আসছে। আমাদের তো নতুন অভিনেতাও দরকার।’

অনেক দিন ধরে মেহজাবীনের চলচ্চিত্রে অভিনয় নিয়ে কথা শোনা যাচ্ছে। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘শুধু একটা না, অনেকগুলো সিনেমা নিয়ে কথা চলছে। তবে এই মুহূর্তে কিছু সিরিজ, ওয়েব ফিল্ম নিয়ে ব্যস্ত আছি। সিনেমা নিয়ে ব্যাটে-বলে যদি মিলে যায়, আমি জানাব।’

মেহজাবীন চৌধুরী ও আফরান নিশো একসঙ্গে ছোট পর্দায় অনেকগুলো কাজ করেছেন।

তানজিম সাইয়ারা তটিনী

গত ঈদের ‘সুড়ঙ্গ’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে নিশোর। অনেক ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, তাঁরা নিশো-মেহজাবীনকে একসঙ্গে সিনেমায় দেখতে চান। কী বলবেন মেহজাবীন?

নাজনীন নীহা

অভিনেত্রী হেসে বলেন, ‘এটা তো আসলে পরিচালককে বলতে হবে। যে পরিচালকের ছবিতে আমাদের দেখতে চান, তাঁকে বলতে হবে।’