‘আচ্ছা, জোর করে কোনো সম্পর্ক কি টেকে?’

বিনোদনজগতের তারকারা শুধু অভিনয় বা কাজের মধ্যেই সীমাবদ্ধ নন। তাঁদের ব্যক্তিজীবন, দৈনন্দিন মুহূর্ত ও নানা অভিজ্ঞতাও ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বিভিন্ন ছবি, স্মৃতি ও ঘটনার মাধ্যমে তারকারা ভক্তদের কাছে হয়ে ওঠেন আরও কাছের, আরও বাস্তব। তারকাদের সেসব ঘটনাই দেখুন ফেসবুকের পাতা থেকে।
জাকিয়া বারী মম এখন আর আগের মতো অভিনয়ে নিয়মিত নন। তবে ফেসবুকে সরব থাকেন। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আমাদের চারপাশে কমনসেন্স হচ্ছে সবচেয়ে আনকমন।’
ছবি: ফেসবুক থেকে
অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে ‘ছুঁয়ে দিলাম তোমায়’ নাটকের প্রচারণায় আরেক অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী লিখেছেন, ‘হাতটা ধরলেই বোঝা যায়, ভালোবাসাটা কতটা গভীর।’
মেয়েকে নিয়ে সময় কাটাচ্ছেন গায়িকা সিঁথি সাহা। ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আমার মেয়ের সঙ্গে অলস শনিবারের বিকেলটা কাটিয়ে দিলাম।’
সৌদি গিয়েছেন র‍্যাপার তবীব মাহমুদ। ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আমাকে এক কাপ ক্যাফেইন দাও, আর পাশে এসে দাঁড়াও। আমি এমন সূক্ষ্মভাবে একটি শান্তিচুক্তি শেষ করতে পারব, যা তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকিয়ে দিতে পারে। কিছু সংঘাতের জন্য প্রয়োজন কূটনীতি, কিছু ক্ষেত্রে প্রয়োজন সঠিক শব্দের ব্যবহার—আর সব ক্ষেত্রেই প্রয়োজন স্বচ্ছ ও স্থির মন।’
অভিনেত্রী লারা লোটাস শুটিংয়ের ফাঁকে ছবিটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘শুটিংয়ের ব্রেকে ভিটামিন ডি নিচ্ছি। আর মনের ভেতর অনেক কথা চলছে, আমি অনেক কিছু বলি না, হয়তো কখনো বলবও না। মনের কথা মনেই থেকে যাবে। আচ্ছা, জোর করে কোনো সম্পর্ক কি টেকে? দেখুন, যে আপনার ভালো কথা, খারাপ কথা—সবকিছু মেনে নিতে পারে না, সে আসলে কখনোই আপনার ছিল না এবং যে বাহানা খুঁজে চলে যেতে চায়, তাকে যেতে দিন, আর কোনো যোগাযোগ নয়।’