ঘটনা কী, মেয়েগুলো কার দিকে তাকিয়ে আছে...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী আশনা হাবিব ভাবনা, ইরফান সাজ্জাদ, নাজনীন নীহাদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
অভিনেত্রী সাফা কবির ও কেয়া পায়েলের মাঝে দাঁড়িয়ে অভিনেতা ইরফান সাজ্জাদ। কেয়া পায়েলের ফ্রেমবন্দী করা ছবিটি পোস্ট করে ইরফান লিখেছেন, ‘ঘটনা কী, মেয়েগুলো কার দিকে তাকিয়ে আছে?’
ছবি: ফেসবুক থেকে
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আমি কিউট কোনো মেয়ে নই, আমি শুধু টিকে থাকার লড়াই করছি।’
অভিনেত্রী দীপা খন্দকার ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘সম্পর্কের মাঝে একটা দেয়াল থাকে, যা ইচ্ছা করেই ভাঙতে হয় না।’
দেশের রাজনৈতিক পরিস্থিতির নানা বিষয় নিয়ে পোস্ট করলেও এবার ভিন্নভাবে পোস্টে পাওয়া গেল তাসরিফ খানকে। তিনি লিখেছেন, ‘আমার জীবনজুড়ে গোলকধাঁধার মানচিত্র আঁকা!’
গতকাল প্রকাশের কথা ছিল নাটকটি। যে কারণে একাধিক পোস্টে সে খবর জানিয়েছিলেন। কিন্তু সেই নাটক সময়মতো গতকাল ইউটিউবে প্রকাশ পায়নি। সে খবর জানিয়ে নাজনীন নীহা লিখেছেন, ‘দুঃখিত, “যে কথা হয়নি বলা’ এডিটিং শেষ করা সম্ভব হয়নি। তাই নাটকটি আজ আসবে ইনশা আল্লাহ। সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’