জানুয়ারি–জুন পর্বে দর্শক ভোটে যাঁরা এগিয়ে

মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২৬–এর জানুয়ারি থেকে জুন পর্বের তারকা জরিপের ভোট গ্রহণ শেষ হয়েছে। পত্রিকার কুপন ও অনলাইনে প্রথম আলোর ওয়েবসাইটে গিয়ে প্রিয় তারকা ও তাঁর প্রিয় কাজকে ভোট দিয়েছেন পাঠক। আট বিভাগের প্রতিটি থেকে সর্বোচ্চ ভোট পাওয়া সেরা ৮ নির্ধারণ করা হয়েছে। প্রতিবারের মতো এবারও নাটক, চলচ্চিত্র, ওয়েব কনটেন্ট ও গানের শিল্পীদের ওপর এই ভোট নেওয়া হয়েছে।

২০২৬ সালের জানুয়ারি থেকে জুনে মুক্তি পাওয়া কাজের ওপর এই ভোট নেওয়া হয়েছে। প্রতি বিভাগে দর্শক ভোটে এগিয়ে থাকা সেরা ৮–এর তালিকা প্রকাশ করা হলো:
সেরা চলচ্চিত্র
(প্রেক্ষাগৃহের চলচ্চিত্র, ডিজিটাল মাধ্যমের চলচ্চিত্র)
‘দম’
‘প্রিন্স’

‘প্রেশার কুকার’

‘বনলতা এক্সপ্রেস’
‘মালিক’
‘রইদ’
‘রকস্টার’
‘রাক্ষস’

সেরা চলচ্চিত্র অভিনেত্রী
(প্রেক্ষাগৃহের চলচ্চিত্র, ডিজিটাল মাধ্যমের চলচ্চিত্র)
আজমেরী হক বাঁধন, ‘বনলতা এক্সপ্রেস’
জাকিয়া বারী মম, ‘বনলতা এক্সপ্রেস’
তাসনিয়া ফারিণ, ‘প্রিন্স’
নাজিফা তুষি, ‘রইদ’
পূজা চেরী, ‘দম’
বিদ্যা সিনহা মিম, ‘মালিক’
শবনম বুবলী, ‘প্রেশার কুকার’
সাবিলা নূর, ‘বনলতা এক্সপ্রেস’

সেরা চলচ্চিত্র অভিনেতা
(প্রেক্ষাগৃহের চলচ্চিত্র, ডিজিটাল মাধ্যমের চলচ্চিত্র)
আফরান নিশো, ‘দম’
আরিফিন শুভ, ‘মালিক’
চঞ্চল চৌধুরী, ‘বনলতা এক্সপ্রেস’
মোশাররফ করিম, ‘বনলতা এক্সপ্রেস’
মোস্তাফিজুর নূর ইমরান, ‘রইদ’
শরীফুল রাজ, ‘বনলতা এক্সপ্রেস’
শাকিব খান, ‘রকস্টার’
সিয়াম আহমেদ, ‘রাক্ষস’

সেরা অভিনেত্রী
(টিভি নাটক, সীমিত দৈর্ঘ্যের কাহিনিচিত্র ডিজিটাল মাধ্যম, টিভি সিরিজ, ওয়েব সিরিজ)
কেয়া পায়েল, ‘বাতাসের ফুল’
তানজিন তিশা, ‘গোলাপী’
তানজিম সাইয়ারা তটিনী,‘সম্পর্কের গল্প’
তানিয়া বৃষ্টি, ‘সুপ্তাদের বাড়ি’
নাজনীন নাহার নিহা,‘মায়াপাখি’
মেহজাবীন চৌধুরী,‘ক্যাকটাস’
সাফা কবির, ‘উপ-সংসার’
সুনেরাহ্ বিনতে কামাল,‘ঝরা বকুল’

সেরা অভিনেতা
(টিভি নাটক, সীমিত দৈর্ঘ্যের কাহিনিচিত্র ডিজিটাল মাধ্যম, টিভি সিরিজ, ওয়েব সিরিজ)
ইয়াশ রোহান,‘হেডলাইন’
ইরফান সাজ্জাদ, এটা আমাদেরই গল্প’
খায়রুল বাসার,‘এটা আমাদেরই গল্প’
জিয়াউল ফারুক অপূর্ব, ‘হেডলাইন’
জিয়াউল হক পলাশ, ‘উপ-সংসার’
তৌসিফ মাহবুব, ‘চক্র ২’
প্রীতম হাসান, ‘ক্যাকটাস’
ফারহান আহমেদ জোভান, ‘ফ্যামিলিম্যান’

সেরা গায়িকা
অবন্তী সিঁথি, ‘মায়াপাখি’, ‘মায়াপাখি’
জেফার রহমান, ‘তোর ছায়া’, ‘তুমি আমি শুধু’
দিলশাদ নাহার কনা, ‘আগুন’, ‘গোলাপী’
দোলা রহমান, ‘বিলেত রাজা’, ‘রাক্ষস’
নাজমুন মুনিরা ন্যান্সি, ‘প্রহর’, ‘দম’
নুসরাত ফারিয়া, ‘লোকে বলে’
পারশা মাহজাবীন, ‘কোথায় পাব তাহারে’, ‘দম’
সোমনূর মনির কোনাল, ‘পরী’,‘প্রিন্স’

সেরা গায়ক
অঙ্কন কুমার, ‘আমি যাব হারিয়ে’, ‘রকস্টার’
আরফিন রুমি, ‘এটা আমাদেরই গল্প’, ‘এটা আমাদেরই গল্প’
আহমেদ হাসান সানি, ‘আমাকে উড়িয়ে দাও’, ‘রকস্টার’
ইমরান মাহমুদুল, ‘পরী’,‘প্রিন্স’
জি এম আশরাফ, ‘বিলেত রাজা’,‘রাক্ষস’
তানভীর ইভান, ‘আকাশ’
প্রীতম হাসান, ‘জ্বালা জ্বালা’,‘প্রিন্স’
মাহতিম শাকিব, ‘রুমঝুম’

সেরা নবাগত অভিনয়শিল্পী
কাজী সাবির, ‘রকস্টার’
তানজিয়া জামান মিথিলা,‘রকস্টার’
তামিম করিম,‘বনলতা এক্সপ্রেস’
দেবদ্যুতি আইচ,‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’
নুসরাত আফরিন ইয়ুমনা,‘মনের মাঝে তুমি’I
ফারিহা রহমান পারু,‘প্রেম আমার’
রাসেল রানা,‘মাসুদ রানা’
সৈয়দা তিথি,‘মাসুদ রানা’