ইউরোপীয় আর্ট হাউস সিনেমা থেকে শুরু করে আন্তর্জাতিক মূলধারার চলচ্চিত্র—দুই জগতেই যিনি সমানভাবে প্রভাব বিস্তার করেছেন, তিনি শার্লট র্যাম্পলিং। রহস্যময় উপস্থিতি, সংযত অভিনয় আর সাহসী চরিত্র নির্বাচনের মাধ্যমে তিনি কয়েক দশক ধরে দর্শক ও সমালোচকদের মুগ্ধ করে আসছেন। বয়সের সঙ্গে সঙ্গে তাঁর অভিনয় আরও গভীর হয়েছে, আরও অর্থবহ হয়ে উঠেছে—যা তাঁকে সময়ের ঊর্ধ্বে এক অনন্য অভিনেত্রীতে পরিণত করেছে। গতকাল ছিল এই অভিনেত্রীর জন্মদিনে তাঁকে নিয়ে জেনে নিতে পারেন তথ্যগুলো।
