
বাংলাদেশ–পাকিস্তান দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের এই দৃশ্য এখন ভাইরাল। গতকাল ড্রেসিংরুমে ফেরার পথে মাঝমাঠে এসে সাকিব যেটা করলেন, সেটাকে বলতে পারেন টেস্টের দ্বিতীয় দিনের একমাত্র চুম্বক অংশ। উইকেটের কভারের ওপর বৃষ্টির পানি জমে ছিল। দৌড়ে এসে সেই পানিতে স্লাইড করেন সাকিব। সেই ছবি ক্ষণিকের জন্য হলেও চোখে ধাঁধার মতো লাগে। মনে হয়, সাকিব যেন কোনো নদীতেই ডাইভ দিয়েছেন! তাই ছবিটি সম্পাদনা করে নানান মাত্রা দেওয়ার চেষ্টা করলাম আমরা। আপনিও চাইলে ছবিটি ডাউনলোড করে সম্পাদনা করতে পারেন। সম্পাদনা হলে পাঠিয়ে দিন এই ঠিকানায়: ektuthamun@prothomalo.com। আপনার সম্পাদিত ছবিটি ভালো হলে যুক্ত করে দেওয়া হবে এই ফটো ফিচারের সঙ্গে।