
একজন স্বর্ণকেশিনী ইলেকট্রনিকসের দোকানে ঢুকে বলল, ‘ওই টেলিভিশনটার দাম কত?’
দোকানি উত্তর দিল, ‘আমরা স্বর্ণকেশিনীর কাছে জিনিস বেচি না।’
স্বর্ণকেশিনী দোকান থেকে বেরিয়ে সোজা গেল একটা বিউটি পারলারে। নিজের চুলের রং কালো কুচকুচে করল। চেহারারও পরিবর্তন ঘটাল। এমনকি পোশাকও পাল্টে ফেলল।
এরপর আবার একই দোকানে ঢুকে বলল, ‘ওই টেলিভিশনটার দাম কত?’
দোকানি নির্বিকার ভঙ্গিতে বলল, ‘আমরা কোনো স্বর্ণকেশিনীর কাছে জিনিস বেচি না।... একমাত্র স্বর্ণকেশিনীরাই মাইক্রোওয়েভ ওভেনকে টেলিভিশন বলে থাকে।’