ভাগ্য বদলাতে হয়তো আমরা পারি না, তবে সৌভাগ্য বয়ে আনার চেষ্টা করতে তো দোষ নেই
ভাগ্য বদলাতে হয়তো আমরা পারি না, তবে সৌভাগ্য বয়ে আনার চেষ্টা করতে তো দোষ নেই

গুণীজন কহেন

কাকে বলে সৌভাগ্য?

শান্তির জন্য নেকড়ের সঙ্গে আলাপ-আলোচনা করা ভেড়ার জন্য পাগলামি বটে।
টমাস ফুলার, ব্রিটিশ ইতিহাসবিদ (১৬০৮-১৬৬১)
যখন আঙুল কেটে ফেলবেন, তখন তা ট্র্যাজেডি। আর কমেডি হচ্ছে যখন আপনি খোলা ম্যানহোলে পড়ে যাবেন।
মেল ব্রুকস, মার্কিন চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা (জন্ম: ১৯২৬)
প্রস্তুতি এবং সুযোগের মিলনই হলো সৌভাগ্য।
পিয়ের ট্রুডো, কানাডার সাবেক প্রধানমন্ত্রী (১৯১৯–২০০০)
হাসি হলো পার্শ্বপ্রতিক্রিয়াবিহীন ঘুমের ওষুধ।
আর্নল্ড গ্ল্যাসো, মার্কিন রম্যলেখক (১৯০৫–১৯৯৮)