যায় দিন ভালো যায়, আসে দিন খারাপ।
তাহলে কি খারাপ দিন আসছে সামনে?
কে জানে! কথা হচ্ছে, সামনে যা-ই আসুক
না কেন, রস+আলো আবার ফিরে এসেছে
এই বাংলায়। তা রস+আলো ফিরে এসেছে
কেন? উদ্দেশ্য কী? এসব কথা বলতে
গেলে উপন্যাস লিখতে হবে। এত জায়গা
কোথায়, পৃষ্ঠাই তো মাত্র ষোলোটা! তবে
একটা ডিসক্লেইমার…সরি, রসক্লেইমার
দেওয়া উচিত বলে মনে হচ্ছে। দিয়ে দিই।
এই রস+আলো ছাপার সময় কোনো প্রাণীর
কোনো ধরনের অনুভূতিতে আঘাত করা হয়
নাই! যাহোক, রস+আলো নিয়ে রাজনীতি
করার কিছু নাই। যারা রাজনীতি করে, তারাই
বরং রস+আলো নিয়ে চিন্তা (নাকি দুশ্চিন্তা!)
করুক। আফটার অল, দেশের ভালো–মন্দ
চিন্তার ভার তো তাদের হাতেই!