
অগ্রণী ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম সার্কেলের শাখা ব্যবস্থাপক সম্মেলন ১৪ ফেব্রুয়ারি নগরের একটি হোটেলের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সার্কেলের মহাব্যবস্থাপক মো. কামরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আবদুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান খান ও উপমহাব্যবস্থাপক এ এস এম ওয়ালী উল্লাহ। সম্মেলনে শাখাপ্রধান ও ব্যবস্থাপকেরা অংশ দেন। প্রধান অতিথি ব্যাংকারদের সরকারের ভিশন-২০২১ বাস্তবায়ন, কৃষি ও এসএমই খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনসহ নানা বিষয়ে দিকনির্দেশনা দেন। বিজ্ঞপ্তি।