অণুকাব্য

.

১.
করার ছিল
অনেক কিছু
শুধু নিলাম
তোমার পিছু।
২.
সরকারের 
দুচোখভরা ঘুম
তাই পাবলিক

গুমের পরে গুম।

৩.
হচ্ছেটা কী
দেশজুড়ে
উকুনভরা
কেশজুড়ে!

৪.
দুষ্টরা আজ লিডার
শিষ্টরা খায় ফিডার!