কেনাকাটা

অনলাইনে কেনাকাটা

নকশি
এখন থেকে ফ্যাশন হাউস নকশির পোশাক পাওয়া যাবে ইন্টারনেটে। ক্রেতাদের ঘরে বসে কেনার সুবিধা দিতেই এই সেবা চালু করেছে তারা। ঠিকানা: www.nokshifashionbd.com

সঙ
ঈদ উপলক্ষে বিভিন্ন নকশার পোশাক পাওয়া যাচ্ছে অনলাইন দোকান সঙে। কামিজ, কুর্তা, গাউন ও শাড়ি মিলবে এখানে। ঠিকানা: www.facebook.com/Shong-সঙ

আজকের ডিল
অনলাইন কেনাকাটা আরও সহজ করতে ই-কমার্স সাইট আজকের ডিলে যুক্ত হয়েছে নতুন ফিচার। ঈদ ই-বাজার নামের এই ফিচারে ছেলে, মেয়ে ও শিশুদের নতুন পোশাক ও অনুষঙ্গ মিলবে। এখানে কেনাকাটায় বিকাশে পেমেন্ট করলে পাওয়া যাবে ১৫ শতাংশ ক্যাশ ব্যাক।
ঠিকানা: www.ajkerdeal.com