অনাগ্রহী কাব্য

ওয়ার্ল্ড কাপের এই উত্তেজনাআমি গায়ে মাখি নাইনজুরি, ডোপ, সাম্বা নাচেরখবরটবর রাখি নাআমার কিছু যায় না এসেতোমাদেরই ‘বিশ্বকাপ’বাংলাদেশের ফ্যান আমি ভাইআমার তো ‘অস্পৃশ্য কাপ’।ফুটবল কৌতুক১ম বন্ধু: দোস্ত, আমরা একটা ফুটবল ক্লাব করছি। আমাদের ক্লাবের সদস্য হবি?২য় বন্ধু: হতাম, কিন্তু আমি তো, দোস্ত, ফুটবলের ‘ফ’ও জানি না!১ম বন্ধু: আরে, তাতে কোনো সমস্যা নেই। আমাদের তো একটা রেফারিও দরকার।অফসাইডের সংকেত পেয়ে রেগে কাঁই হয়ে চিৎকার করে ফুটবল দলের অধিনায়ক রেফারিকে বলল, ‘আমি যদি বলি তুমি একটা কানা রামছাগল, উল্লুক, পাঁঠা, ধামড়া গাধার বিষ্ঠা, তাহলে কী হবে?’রেফারি: তোমাকে আমি লাল কার্ড দেখাতে বাধ্য হব।অধিনায়ক: আর আমি যদি মুখে না বলে মনে মনে ভাবি, তাহলে?রেফারি: তাহলে তো আর আমার কিছু করার নেই।অধিনায়ক: ও আচ্ছা, তো আমাকে একটু ভাবার সময় দাও দেখি।