দেয়ালে প্রতিবাদ

আওয়াজ তোলো, নির্যাতন বন্ধ করো

রাজধানীর মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের সামনের দেয়ালে আঁকা এই চিত্রটি অনেকেরই দৃষ্টি কেড়েছে। এখানে প্রতিবাদে সোচ্চার তিনজন নারীর অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে। সঙ্গে লেখা—তোমার নীরবতা তাদের হাতিয়ার, আওয়াজ তোলো, নির্যাতন বন্ধ করো। দেশজুড়েই নারীদের ওপর অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছে, সেই পটভূমিতে বিভিন্ন জেলায় ব্যতিক্রমী প্রতিবাদও হচ্ছে। কিন্তু যে মাত্রায় হওয়া উচিত, তা কি হচ্ছে? এই দেয়ালচিত্র যেন সেই প্রশ্নটাই তুলে ধরল। ছবিটি তুলেছেন মানসুরা হোসাইন