
আগ্রাবাদ হোটেলস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা ২৪ সেপ্টেম্বর সকাল ১১ টায় হোটেলের ক্রিস্টাল বল রুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হোটেলের পরিচালকমণ্ডলীর চেয়ারম্যান এ বি এম শাহজাহান। সভায় জানানো হয়, ২০১৩ সালে ক্রমান্বয়ে হোটেলের ব্যবসায় অগ্রগতি হয়েছে। বক্তব্য দেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম করম আলী, শেয়ার হোল্ডার হাফেজ কবির উদ্দিন আহমেদ, মো. ইউসুফ চৌধুরী, এজাজ আহমদ চৌধুরী, পরিচালক (অর্থ) ইয়াসমিন সফদর আলী, প্রধান নির্বাহী কর্মকর্তা এইচ এম হাকিম আলী, উপব্যবস্থাপনা পরিচালক এ এস এম কায়সার আলী প্রমুখ। বিজ্ঞপ্তি।