প্রদর্শনী
সম্মেলন জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসরের জাতীয় সম্মেলন, ২০১৫। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করবেন।
পিঠা মেলা
শিশু একাডেমীর উদ্যোগে সকাল সাড়ে ১০টায় পিঠা মেলার আয়োজন। চলবে সারা দিন।
উচ্চাঙ্গসংগীত আসর
পেশকার কালচার ফোরামের পরিবেশনায় ধানমন্ডির শংকরে ছায়ানটে অনুষ্ঠিত হবে ‘তাজা রাগা ও রিদম’ শীর্ষক উচ্চাঙ্গসংগীতের আসর। শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায়। অনুষ্ঠানটি ১৫০ টাকা টিকিটের বিনিময়ে উপভোগ করা যাবে।