ব্যান্ড দল সোলসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রবাসী শিল্পী সাযেদ উল আলমের নেতৃত্বে সুইডেনের খ্যাতনামা জ্যাজ সংগীত দল ‘কিরওয়ানি অর্কেস্ট্রা’ আজ সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে সংগীত পরিবেশন করবে। প্রাচ্য ও পাশ্চাত্যের সংমিশ্রণে এই সংগীতসন্ধ্যার আয়োজনে সহযোগিতা করেছে চিটাগাং মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (সিএমবিএ)। অনুষ্ঠানে মমতাজুল হক, আহমেদ নেওয়াজ, মোহাম্মদ আলী, সুব্রত বড়ুয়া রনি ও র্যা লি পিনেরিওসহ সোলসের সাবেক সদস্যরাও উপস্থিত থাকবেন। বিজ্ঞপ্তি