জবর খবর

আট এক্কে আট

একসঙ্গে আটটি বাচ্চার জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে এক সিংহী। নাম তার পাশা। বসবাস জিম্বাবুয়ের হারারে পার্কে। এর আগে আরও দুটি বাচ্চা জন্ম দিয়েছে পাশা। বছর না গড়াতেই একসঙ্গে আটটি বাচ্চার জন্ম—অবাক করেছে পার্কের কর্মীদের। শেষ খবর পাওয়া পর্যন্ত সুস্থ আছে আট সিংহশাবক। মা পাশাও একটু বাড়তি খাওয়াদাওয়া করে দিনে দিনে সুস্থ হয়ে উঠছে। ডেইলি মেইল