আনজুমানে খোদ্দামুল মুসলেমিনের তাফসিরুল কোরআন মাহফিল ১৫ মার্চ

আনজুমানে খোদ্দামুল মুসলেমিনের উদ্যোগে ১৫ মার্চ শনিবার জমিয়তুল ফালাহ ময়দানে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রস্তুতি সভা ২ মার্চ বিকেল তিনটায় হাটহাজারী উপজেলা ইসলামী ফ্রন্ট কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা তৈয়ব আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনজুমানে খোদ্দামুল মুসলেমিনের ট্রাস্টি বোর্ডের সদস্য স উ ম আবদুস সামাদ। প্রধান বক্তা ছিলেন তাফসিরুল কোরআন মাহফিল প্রস্তুতি কমিটির সদস্য সচিব মাওলানা গোলামুর রহমান আশরফ শাহ্। বিজ্ঞপ্তি।