আনোয়ারায় ১৫ জন চাষিকে ভর্তুকির মাধ্যমে পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের (ডিএই) উদ্যোগে উপজেলা কৃষি বিভাগ সম্প্রতি এসব পাওয়ার টিলার বিতরণ করে।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান চৌধুরী, বরুমচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হুমায়ূন কবির চৌধুরী, পরৈকোড়া ইউপি চেয়ারম্যান আখতার জামাল চৌধুরী ও সদরের চেয়ারম্যান মোহাম্মদ ছৈয়দ। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরাম উদ্দিন।