আনোয়ারায় হজরত শাহ মোহছেন আউলিয়ার ওরস সম্পন্ন

আনোয়ারায় সুফি সাধক হজরত শাহ মোহছেন আউলিয়ার ওরস ২০ জুন উপজেলার বটতলী রুস্তমহাটে মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। দিনভর ভক্তদের জিকির, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে কর্মসূচি পালিত হয়।
ওরসে দূর–দূরান্ত থেকে ভক্তরা সমবেত হন। এ প্রসঙ্গে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, ওরসে আগত ভক্তরা যাতে কোনো ধরনের কষ্ট না পান সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে।