
আজ ১৪ নভেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বুধবার। শুভ রং—হালকা সবুজ, বেগুনি, মেরুন। শুভ রত্ন—পান্না, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—প্রিন্স চার্লস, জওহরলাল নেহরু, কর্নেল তাহের। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। যৌথ বিনিয়োগ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। রাজনীতিতে প্রতিপক্ষকে কাবু করা সহজ হবে। তীর্থভ্রমণ শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। মামলা-মোকদ্দমায় জড়ানো উচিত হবে না। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। মামলা-মোকদ্দমায় জড়ানো উচিত হবে না। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়ার সুযোগ ফিরে আসতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেম-বিষয়ক জটিলতার অবসান হবে। যাবতীয় কেনাকাটা শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।