আপনার রাশিফল

আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ৬ জুন। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৬। গুরুত্বপূর্ণ দিন বুধ ও শুক্রবার। শুভ রং—বেগুনি, ফিরোজা, সাদা। শুভ রত্ন—অ্যামিথিস্ট, জারকন। বিশিষ্ট ব্যক্তিত্ব—কথাশিল্পী আলেকজান্ডার পুশকিন, ডা. নিহার রঞ্জন গুপ্ত, অভিনেতা সুনীল দত্ত। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ—২০ এপ্রিল)
বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। যৌথ বিনিয়োগে লাভবান হবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। তীর্থ ভ্রমণ শুভ।
বৃষ (২১ এপ্রিল—২১ মে)
বিদেশ যাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। রাজনৈতিক তৎপরতা শুভ।

মিথুন (২২ মে২১ জুন)

বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমের ব্যাপারে ইতিবাচক ঘটনা ঘটতে পারে। 

কর্কট (২২ জুন২২ জুলাই)

ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। দূরের যাত্রা শুভ। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে।

সিংহ (২৩ জুলাই২৩ আগস্ট)

বিদেশ যাত্রায় প্রবাসী বন্ধুর সহায়তা পেতে পারেন। আপনি একজন অভিনয়শিল্পী হয়ে থাকলে আজ নতুন কোনো অভিনয়ের প্রস্তাব পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।

কন্যা (২৪ আগস্ট২৩ সেপ্টেম্বর)

ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। প্রেমের ব্যাপারে আজ আপনাকে সাহসী পদক্ষেপ নিতে হতে পারে। তীর্থ ভ্রমণ শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর২৩ অক্টোবর)

মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন। দূরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য দিনটি বিশেষ শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।

বৃশ্চিক (২৪ অক্টোবর২২ নভেম্বর)

কর্মস্থলে আপনার বিচক্ষণতার কারণে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হতে পারে। ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ² থাকবে। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে।

ধনু (২৩ নভেম্বর২১ ডিসেম্বর)

বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। যাত্রাপথে সতর্ক থাকুন।

মকর (২২ ডিসেম্বর২০ জানুয়ারি)

কর্মস্থলে আজ একাধিক সাফল্য অর্জিত হতে পারে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। রাজনীতিতে প্রতিপক্ষকে কাবু করা সহজ হতে পারে। আর্থিক লেনদেন শুভ।

কুম্ভ (২১ জানুয়ারি১৮ ফেব্রুয়ারি)

বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। তীর্থ ভ্রমণ শুভ। 

মীন (১৯ ফেব্রুয়ারি২০ মার্চ)

ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। আপনি একজন চিত্রশিল্পী হয়ে থাকলে আপনার আঁকা ছবি আজ কোনো প্রদর্শনীতে প্রশংসিত হতে পারে। স্বাস্থ্য ভালো যাবে।