
মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
আমার ছেলেটা তখন খুব ছোট। ওকে আমি নতুন নতুন শব্দ শেখাচ্ছি। একদিন বললাম, বাবা, বলো তো কাঁঠাল। ও পাখির মতো মিষ্টি সুরে বলল ‘কাকাল’। প্রিয় মেষ, চলতি সপ্তাহে লোকের কথা বুঝে উত্তর দেবেন। মনোযোগ ঠিক না থাকলে হয়তো কাক বলতে বুঝবেন বক। সপ্তাহ সফল হবে।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
জীবনের যেকোনো ক্ষেত্রে এ সপ্তাহে আপনি প্রথম দশজনের মধ্যে একজন থাকবেন। তাহলে আর চিন্তা কী!
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
পরিবর্তনের হাওয়া এসে আপনার মনটাকে আরও সুন্দর করে দেবে। এই সুন্দরকে গ্রহণ করার জন্য তৈরি হোন।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
কলকাতার সুবীর সেন ছিলেন এক সার্থক গায়ক। এমনকি মোমের পুতুল নামের একটি ছবিতে নায়কও হতে হয়েছিল তাঁকে। কিন্তু শেষ পর্যন্ত মানুষ তাঁকে জানল একজন সফল গায়ক হিসেবেই। তাই বলি, সব ধরনের কাজের মধ্যে ঝাঁপিয়ে পড়বেন না। বেছে নিন কোন কাজটি একান্তই আপনার।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
এখন সিংহের জীবনে প্রায় সবদিকই উজ্জ্বল হয়ে উঠবে। শুভ অর্থেই বললাম কথাটা। শুভ হোক আপনার।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
এখন আপনার মন খারাপ করে বসে থাকার সময় নয়। চারদিকে তাকান। শুভ এবং আনন্দকে খুঁজে নিন।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
জয় করার জন্যই যেন তুলার জন্ম। শুধু সতর্কবাণী এটুকু যে সাফল্যের আনন্দে দিশেহারা হবেন না।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
কাজে অত্যন্ত ব্যস্ত থাকবেন। এই ব্যস্ততাই আপনার সাফল্যের চিহ্ন। শুভ হোক আপনার!
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
এই তো আপনার মনের মেঘ কেটে যাচ্ছে। এখন নতুন শক্তি নিয়ে কাজে নেমে পড়ুন।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
বর্তমান সময়টা মকরের গভীর চিন্তা, প্রচুর ব্যস্ততা এবং প্রচুর মুচকি হাসি ছড়ানোর সময়। পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলুন।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
কুম্ভ এবার অনেক মানুষের আলোচনা-সমালোচনার পাত্র হবেন। ভয় নেই, আপনার সপ্তাহের বেশির ভাগটাই শুভ।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
মীন রাশির প্রচুর মানুষ চলতি সপ্তাহে ছোট থেকে বড় ভ্রমণ করবেন। কাজেই, মনের মধ্যে সাফল্যের অনুভূতি জাগিয়ে নিন। শুভ হোক সবার।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী