
মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
মেষ-এর চরিত্র বৈদ্যুতিক বৈচিত্র্যে ভরপুর। মেষ একই সঙ্গে অনেক ধরনের কাজ শুরু করেন, সেসব কাজ শেষ করার দায়িত্ব অন্য কারও ওপর বর্তায়। তাহলে মেষ হচ্ছেন প্রবল এক নেতা। চলতি সপ্তাহে এরই এক নতুন প্রমাণ পাওয়া যাবে।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
বৃ+অ=বৃষ। বৃষ মানে ষাঁড় হলেও বৃষ এক অনুপম রাশি। তুলনাহীন তার কণ্ঠের স্বর। বিরল তার রুচিবোধ।...
সাপ্তাহিক বৃষ, আপনার সামনে পড়ে আছে সাত-সাতটি ভালোবাসা ভরা দিন।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
এ সপ্তাহে আপনি জয় করবেন বিতর্কের পাহাড়। তর্কবিতর্ক মানে কিন্তু ঝগড়া নয়। সত্যের কাছাকাছি পৌঁছানোর একটি উপায়। জয় হোক, হবে—আপনার!
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
চলতি সপ্তাহে বেশি কটকট করবেন না, প্লিজ। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। আপনার ভালো চাই বলেই আপনার প্রতি আমার এই সরল উক্তি।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
চলতি সপ্তাহে আপনি হয়ে উঠবেন জালে জড়ানো এক সিংহী অথবা সিংহের মতো, ফাঁদ থেকে বেরিয়ে যেতে পারবেন কি না, ‘সে আজ নাহি জানি’। (রবীন্দ্রনাথ)
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
আমার একদা শিশু-কিশোরদের জন্য লেখা একটি গানের লাইন আপনাকে নিবেদন করি: সামনে আছে সবুজ পতাকা/ সূর্য তারই গায়...সুর অবশ্য-অবশ্য সেই লাকী আখান্দের শিশু-কিশোর-কিশোরীরা সেই সুরে গান গেয়ে বিটিভির সাদা-কালো পর্দা ফাটিয়ে দিয়েছিল। গানের কথা তো ছিল ভেরি কমন—সাধারণ।
—তাহলে বুঝুন গানের প্রধান শক্তি হচ্ছে সুর। এরপর গাওয়ার মান। সব শেষে গীতিকার এবং তাঁর লেখা গান। একদম নয়, দুই দম খাঁটি সত্য কথা। হে কন্যা নারী-পুরুষ, চলতি সপ্তাহে আপনার ও আপনাদের সাফল্য ফাটিয়ে দেবে আকাশ-পাতাল-পৃথিবী!
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
রবীন্দ্রনাথের সেই গানটি নতুন করে শুনুন—বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা/ বইলো প্রাণে দখিন হাওয়া/ আগুন জ্বালা...(মেধাবী তুলা, দোহাই, বলবেন না যে কিছু বুঝলাম না!)
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
আপনাকে এ সপ্তাহে ক্যায়া আওর বলে গা—তুমুল এক ভালোবাসা এবং সাফল্যের ঝড় এসে আপনাকে এক্কেবারে ভাসিয়ে নিয়ে যাবে!
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
আপনার রাশির প্রতীক চিহ্নটি ভালো করে লক্ষ করুন—অর্ধেক তিরন্দাজ পুরুষ এবং বাকি অর্ধেক অশ্ব বা ঘোড়ার অবয়ব। ধনু, আপনার লক্ষ্যভেদী তির চলতি সপ্তাহ শেষে... (মার দিয়া কিল্লা—বাজিমাত করবে, ইনশা আল্লাহ)।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
মিয়া-বিবিরা, এই সাত দিন বকর-বকরটা একটু কম করলে ভালো হয় না?—অমনি চেতে উঠলেন কেন! আশ্চর্য, ভালো কথাটাও কেউ ভালোভাবে নিতে শেখেনি। আমার একমাত্র সেবক, কিশোর আল-আমিন বলে: টিপিক্যাল বাঙালি!
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
কুম্ভ হচ্ছে বিপ্লব পরিবর্তন ও অভ্যুত্থানের অন্যতম প্রতীক। চলতি সপ্তাহে কুম্ভের ভূমিকম্প সবাই টের পাবে বলে মোর মনে হলো। চালিয়ে যাও কুম্ভ, মেরে জান!
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
আপনি যতটা ভাবছেন, ততটা বিপর্যয় আপনার ঘটবে বলে মনে হয় না। মনে রাখবেন, ভয় হচ্ছে মানুষের সবচেয়ে বড় শত্রু। শুভ হোক!
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী