মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
বলতে গেলে বলতে হয়, চলতি সপ্তাহটা আপনার একটু কঠিনের মধ্য দিয়েই যাবে। তাহলেও বলি, এ সপ্তাহে আপনি একটি নতুন কাজের ধারা খুঁজে পাবেন। সফল হবে আপনার সপ্তাহ।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
বিশ্বে যা কিছুর শুরু আছে, তার শেষও আছে। এ সপ্তাহে আপনার একটু সমস্যা থাকলেও সপ্তাহের শেষ দিকে এসে তার সমাধান হয়ে যাবে।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
গভীরভাবে চিন্তা করে সিদ্ধান্ত নিন, আপনার সিদ্ধান্ত ভুল হবে না। মনের মধ্যে জোর আনুন, ফুর্তি আনুন। শুভ হোক আপনার।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
চলতি সপ্তাহে আপনার কাজে সাফল্য আছে, ব্যর্থতাও আছে। সাফল্য দ্বারা অনুপ্রাণিত হোন।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
ঝড় যখন আসে...মনে হয় সবকিছু উড়িয়ে নিয়ে যাবে। কিন্তু তারপরও দেখা যায়, আপনি টিকে আছেন। এই টিকে থাকার শক্তিটাই আপনার প্রধান শক্তি। এই শক্তির ওপর বিশ্বাস রাখুন।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
আমার রাশিফল লেখার একটা দিক হচ্ছে এই যে এতে কোনো পক্ষপাতিত্ব নেই। চলতি সপ্তাহে কন্যা ভালো এবং মন্দ—দুটোই লাভ করবেন। চেষ্টা করবেন কারও কথায় বিভ্রান্ত না হতে।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
যত গর্জায় তত বর্ষায় না। চলতি সপ্তাহে আপনার মনে হবে...এই বুঝি সব গেল। না, মন্দ কিছুই ঘটবে না। যা ঘটবে তা যৎসামান্য।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
পথ চলতে গিয়ে হোঁচট খাওয়াকে ভয় পেলে চলে না। এ সপ্তাহে আপনি একটু হোঁচট খাবেন বটে...তবে উল্টে পড়ে যাওয়ার কোনো ভয় নেই।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
নিজের ওপর আস্থা রাখার পরীক্ষা ধনুকে বারবারই দিতে হয়। একটু ধৈর্য রাখুন, সমস্যা কাটিয়ে আপনি সাফল্যের দিকেই যাবেন।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
এ সপ্তাহে মকর সবার কাছে একটু রহস্যময় হয়ে উঠতে পারেন। হলে হবেন, কিছু করার নেই। তবে আপনার চেষ্টা যেন থাকে রহস্যের আড়ালে নিজেকে ঢেকে না রাখার।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
আপনার চারপাশে যাঁরা আছেন, তাঁদের সবাইকে পাইকারি হারে বিশ্বাস করবেন না। তাহলেই বজায় থাকবে আপনার সাফল্য।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
ভালোবাসার বিনিময়ে মানুষ সব সময় না হোক, কোনো কোনো সময়ে ভালোবাসাই পায়। জীবনের এই পজিটিভ দিকটার দিকে নজর রাখুন। হাসিমুখে পার করুন সপ্তাহ।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী