আহলা দরবারে ওরস অনুষ্ঠিত

বোয়ালখালীর আহলা দরবার শরিফে হজরত শাহ সুফি কাজী আছাদ আলী (রা.) এর ওরস ১২ মে ত্বরিকতে মওলা গ্রুপ বাংলাদেশের ব্যবস্থাপনায় দরবার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে নেওয়া কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, খতমে গাউসিয়া, জিকির ও আখেরি মোনাজাত। এতে মোনাজাত পরিচালনা করেন দরবারের সাজ্জাদানশীন হজরত শাহ সুফি এমদাদুল ইসলাম। বিজ্ঞপ্তি।