লোডশেডিংয়ের মধ্যে ডেস্কটপ কম্পিউটারে কাজ চালাতে ইউপিএসের প্রয়োজন হয়।বাজারে বেশ কিছু ব্র্যান্ডের ইউপিএস কিনতে পাওয়া যায়। দাম তিন হাজার টাকার কম—এমন কয়েকটি ইউপিএসের খোঁজ দেওয়া হলো এখানে।প্রোলিংক: বাজারে বেশ কটি মডেলের প্রোলিংক ইউপিএস কিনতে পাওয়া যায়। প্রোলিংক ৬৫০ভিএ ইউপিএসের দাম দুই হাজার ৮০০ টাকা প্রো৭০০, প্রো৭০০সি ও প্রো৭০০ভি মডেলের দাম যথাক্রমে দুই হাজার ৯৫০, দুই হাজার ৯০০ ও দুই হাজার ৯৫০ টাকা।অ্যাপোলো: অ্যাপোলো ৬৫০ভিএ ইউপিএসের দাম দুই হাজার ৯০০ টাকা।মার্কারি: মার্কারি ৬৫০ভিএ ইউপিএসের দাম দুই হাজার ৬০০ টাকা।পাওয়ার গার্ড: পাওয়ার গার্ড ব্র্যান্ডের ৬৫০ভিএ অফলাইন ইউপিএসের দাম দুই হাজার ৯০০ টাকা।পাওয়ার প্যাক: পাওয়ার প্যাক ব্র্যান্ডের ৬৫০ভিএ ইউপিএসের দাম দুই হাজার ৭০০ টাকা।প্রাপ্তিস্থান: ঢাকার বিসিএস কম্পিউটার সিটি, এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারসহ দেশের যেকোনো জেলা শহরের বড় কম্পিউটার দোকান ও মার্কেটে খোঁজ নিলেই পেয়ে যাবেন আপনার ইউপিএস।