জামালখানের চিটাগাং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথমা প্রকাশনীর উদ্যোগে তিন দিনের বইমেলা ২৮ অক্টোবর শুরু হচ্ছে। বেলা ১১টায় বইমেলার উদ্বোধন হবে। প্রথম দিন রাত নয়টা পর্যন্ত মেলা চলবে। এর পর ২৯ ও ৩০ অক্টোবর মেলা চলবে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। মেলায় বিশেষ ছাড়ে বই কেনা যাবে। প্রথমা প্রকাশনীর বই থাকবে ৩০ শতাংশ ছাড়। এ ছাড়া ভারতীয় বই বিক্রি হবে এক দশমিক আট টাকায়। বিজ্ঞপ্তি।